ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সাড়ে চার ঘণ্টা শেষ হয়েছে বেলা ২টায়। এই সময়ে ভোট পড়েছে প্রায় ১১ হাজার, মোট ভোটের প্রায় ৪০ শতাংশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার জি এইচ হাবীব। এর আগে বুধবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। তবে শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।

নির্বাচন কমিশনার জি এইচ হাবীব বলেন, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।

জনপ্রিয় সংবাদ

চাকসু নির্বাচনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

আপডেট সময় ০৩:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫