রাজধানীর পল্লবীতে চাঁদা না দেয়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা-গুলির এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে জানায় পুলিশ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 










