ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড গুলি (এ্যমুনেশন) ও দেশীয় অস্ত্রসহ মো. জামাল (১৯), মো. হাসান (১৮), মো. নাসিম (১৮) ও মো. সোহাগ (১৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে দৈনিক প্রতিদিনের সংবাদকে এসব তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী চাঁদপুর পৌর শহরের রেলওয়ের বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত সন্ত্রাসী জামাল, হাসান, নাসিম ও সোহাগকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ রাউন্ড গুলি (এ্যমুনেশন), দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি ছুরি এবং ৪ ইয়াবা ট্যাবলেট সেবনের ফিল্টার।

উদ্ধারকৃত অস্ত্র ও দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই রাতে অপর অভিযানে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে মো. সোহেল গাজী (২৭) নামে মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি মোবাইল।

অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. তানভীর (২২) নামে মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন ।

গ্রেপ্তার মাদক কারবারি এবং মোবাইল ফোন চোর উভয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা ও ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫