বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমীর হামজা বলেছেন, গোপালগঞ্জ একটি অভিশপ্ত জেলা। এই জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। দেশে যে ৬৪টি জেলা রয়েছে এই ৬৪টি জেলা থেকে গোপালগঞ্জ জেলাকে বাদ দিয়ে ৬৩টি জেলা করতে হবে। আশপাশ চারটি জেলা বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল জেলায় অন্তর্ভূক্ত করতে হবে গোপালগঞ্জ জেলা ভেঙে। তিনি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় কুষ্টিয়া শহরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলাম আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন।
আমীর হামজা আরো বলেন, যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি তাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলা। সুতরাং যারা এর সাথে জড়িত তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। এরপরও যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা ধরে নিব প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা এর সাথে জড়িত।
সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, জেলা সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
টপ নিউজ :
গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ফেলতে হবে: মুফতি আমীর হামজা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- 85
জনপ্রিয় সংবাদ











