ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আলী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার বরইচারা ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

এ সময় নিহতের ছেলে তরিকুল ইসলামও প্রতিপক্ষের হামলায় আহত হন। নিহত বৃদ্ধ একই গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে।

মৃত্যুর খবর নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম বলেন, মোহাম্মদ আলী নামে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানান, জমি নিয়ে প্রতিবেশী সোনাই শেখের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন লোক মোহাম্মদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

খোকসায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫