ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মবার (১৬ জুন) সকাল ৭টায় কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (১৯)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ট্রেনযোগে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে জয়পুরহাট থেকে আসেন রাশেদুল।

আজ সোমবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাস উঠেন। এসময় বাসটি সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাশেদুল। পরে তাকে উদ্ধারকরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন দূর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫