কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে মেডিকেল সরঞ্জম বিতরণ করেছে কুষ্টিয়া জামায়াতে ইসলামী। শহর জামায়াতের উদ্দ্যোগে সোমবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাসির উদ্দিনের কাছে এসব সরঞ্জাম তুলে দেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম।
সরঞ্জাম বিতরনকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের গুঞ্জন চলছে। আমাদের বিশ্বাস দেশের সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেননি। বিশেষ করে যুবকরা ভোট দিতে পারেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে এ দেশে নির্বাচন করবে। আমরা মনে করি এ দেশের মানুষ অতীতে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে পরিচালনার জন্য তাদের দায়িত্ব দিয়েছিল। তারা কিভাবে জাতির আশা আকাঙ্খা পূরণ করেছে তাদের ওয়াদা কতটুকু পূরণ করেছে সেটা মানুষ জানে। ২৪ এর বিপ্লবের পর জাতি মনে করছে যাদের ক্ষমতায় বসিয়েছিল তারা তাদের আশা পূরণ করতে পারেনি সূতরাং একটি মাত্র দল আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা ক্ষমতায় কখনো আসতে পারেনি তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা মনে করে ভালো কিছু পাবো।
তিনি আরো বলেন, আমরা যে হাসপাতালে স্বাস্থ্য উপকরণ দিলাম এই হাসপাতাল সহ বাংলাদেশের সকল হাসপাতাল গুলোতে সরকারী ভাবে যে সেবা দেওয়ার দরকার কিঞ্চিত পরিমানের সেবাও কোন রোগীরা পায় না। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় এদেশের সকল অসুস্থ রোগী হাসপাতালে আসলে সকল ধরণের চিকিৎসা তারা পাবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেও এই হাসপাতালে সহযোগীতা করেছেন আজও করেছেন। আমরা হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমীর হামজা, শহর জামায়াতের আমীর মাওলানা এনামুল হক জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 










