ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে প্রায় ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক-২

কুষ্টিয়ায় অস্ত্র, মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ সময় প্রায় ১০ কোটি ৪২ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা মূল্যের অস্ত্র, মাদক আটক করা হয়।
শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির মুন্সীগঞ্জ নামক স্থানে অভিযান করে সিনবাদ আলী (২৭) এবং মিন্টু হোসেনকে (২৯) ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১০ কোটি ৪২ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা।
আসামী সিনবাদ সাম্প্রতিক একটি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী (আশ্রয়ন বিওপি এলাকায় গত জুন মাসে জনৈক মোহন হত্যা) এবং এলাকার কুখ্যাত মাদক ও চোরাকারবারি।
আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং অস্ত্রসহ বিধি মোতাবেক দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে প্রায় ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক-২

আপডেট সময় ০৪:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫