ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় চলছে বাউল-ফকিরদের দ্বিতীয় দিনের মিলনমেলা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের দ্বিতীয় দিন আজ। সকালে বাল্য সেবার মধ্য দিয়ে ফকিরদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। দর্শনাথীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। দুপুরে দেওয়া হয়েছে পূর্ণসেবা। দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা দলবদ্ধ হয়ে গান গাইছেন লালনের। চলছে ত্বত্ত ও লালনের ভাবধারা নিয়ে আলোচনা। আইনশৃঙ্খলা বাহিনী মাজারের প্রবেশ পথ গুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন।

এবারে প্রথমবারের মত জাতীয়ভাবে পালন হচ্ছে লালন উৎসব। সংস্কৃতিক মন্ত্রনালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও লালন একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় লালন অনুষ্ঠান চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

এদিকে ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের অনুষ্ঠানে সূচনা দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো বাউল ভক্তানুরাগীদের সমাগম ঘটেছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় চলছে বাউল-ফকিরদের দ্বিতীয় দিনের মিলনমেলা

আপডেট সময় ০৫:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫