কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে আট হাজার ৮০ পিস ইয়াবা, ২৪ বোতল মদ, ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট, ২৫৭ পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট, ৭৭ কেজি কারেন্ট জাল এবং ১ হাজার ৮০ পিস আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
শনিবার (০২আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩১লক্ষ ৭২হাজার ১০০ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নদীতে ভাসমান অবস্থায় স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৮ হাজার ৮০ পিস ইয়াবা এবং ৭৭ কেজি কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ ৩২হাজার টাকা।
এ ছাড়ারও গতকাল শুক্রবার (১ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির মোহাম্মদপুর মাঠ নামক স্থানে ভারতীয় ২৪ বোতল মদ এবং ২৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট আটক হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৩ হাজার ১০০ টাকা।
একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির শান্তিপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১হাজার ৮০ পিস আতশবাজি আটক হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৭ হাজার টাকা।
মালিকবিহীন অবস্থায় আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া অফিস 










