ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়া অফিস

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীর মৃত্যু

কুষ্টিয়ার সদর উপজেলায় শ্যামলী এন আর পরিবহনের সাথে অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম সারিকা (৩০) এর মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অটোরিকশা চালক ও অপর একজন যাত্রী আহত হন। 

নিহত দবোরা খানম কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকলে একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস অটোরিকশাটিকে  সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ্যাড. দবোরা খানম মারা যান। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান বলেন, সড়ক দূর্ঘটনায় আহত তিন জনকে সকালে ভর্তি করা হয়। তাদরে মধ্যে একজন নারী চিকিৎসাধীন মার গেছেন। অপর দুইজন চিকিৎসা নিচ্ছেন তারা বর্তমানে আশঙ্কামুক্ত। 

কুষ্টিয়া মডেল থানার এসআই সুলতান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বা্সটিকে আমারা হেফাজতে নিচ্ছি। তবে বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।  

অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া অফিস

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারী আইনজীবীর মৃত্যু

আপডেট সময় ০৩:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫