ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় কোরবানীর পশু কিনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া এলাকার তুষার ও রাব্বি। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের বিজিবি সেক্টরের সামনে এদুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে আহসান হাবীব তুষার(৩৫) ও রাব্বি (৩০) মোটরসাইকেল যোগে কোরবানীর পশু কিনতে রওনা দেন। এসময় কুষ্টিয়ার বিজিবি সেক্টরের সামনে পৌঁছলে পেছন দিক থেকে অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এসময় একই দিকে যাওয়া বালু বোঝায় ড্রাম ট্রাক চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আহসান হাবিব তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হলে বিকেল পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

তুষার ঝিনাইদহে একটি ফিড মিলে কর্মরত ছিলেন ও রাব্বি ছিলেন একজন মুদি ব্যবসায়ী। তাদের দুজনেরই বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায়।

রাব্বির চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, কোরবানির পশু কিনতে মিরপুর পশুহাটে যাচ্ছিল তারা। মিরপুর বিজিবি সেক্টরের সামনে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন,ঘটনা শোনার পর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনিট ঘটনাস্থ‌লে গি‌য়ে মটরসাইকে‌লে লাগা আগুন নিয়ন্ত্রনে আনে। ত‌বে আগু‌নে মটরসাইকেল‌টি পু‌রে গে‌ছে। 

মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, বিজিবি সেক্টরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ ক‌রে থানায় নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় কোরবানীর পশু কিনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় ০৯:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫