ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন

বর্তমান সময়ে ফেসবুক পোস্টের পাশাপাশি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে স্টোরি পোস্ট। ১ দিনের জন্য এ পোস্টে ফটো, ভিডিও শেয়ার করা যায়। সঙ্গে জুড়ে দেওয়া যায় পছন্দের মিউজিক। যে কারণে সুবিধাটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

পোস্টকালে স্টোরিতে কারও নাম মেনশন করলে সেই ব্যক্তি চাইলে স্টোরিটি শেয়ার করতে পারেন। যা অনেকের ক্ষেত্রে বিব্রতকর হতে পারে। যদিও আপনি চাইলেই ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধা বন্ধ করতে পারেন।

ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধা বন্ধের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সেটিংস বাটনে ট্যাপ করুন। এবার স্ক্রল করে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে থাকা স্টোরিজ অপশন নির্বাচন করতে হবে।

এবার পরের পেজে প্রদর্শিত অপশন থেকে শেয়ারিং অপশনস নির্বাচন করলেই দুটি অপশন দেখা যাবে। ‘অ্যালাউ আদারস টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি’-এর নিচে থাকা ডোন্ট অ্যালাউ অপশন নির্বাচন করলে অন্য কেউ স্টোরি শেয়ার করতে পারবেন না।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কীভাবে বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন

আপডেট সময় ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪