ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কড়া নিরাপত্তায় জবি ক্যাম্পাস, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

সম্প্রতি ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পৃথক সভা-সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রমও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

একই সঙ্গে বহিরাগতদের প্রবেশও নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডির সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

ক্যাম্পাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

যাদের কাছে বৈধ আইডি কার্ড নেই, তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থীকে পরিচয়পত্র দেখিয়ে অপেক্ষার পর ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সংঘর্ষের পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিন ছাত্রসংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। প্রক্টরিয়াল টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বৃষ্টির মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে কঠোর নিরাপত্তার কারণে সকাল থেকে প্রধান ফটকে শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। পরিচয়পত্র সঙ্গে না থাকায় কয়েকজন শিক্ষার্থীকে ফিরে যেতে হয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থী প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কড়া নিরাপত্তায় জবি ক্যাম্পাস, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬