ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রামের চিলমারীতে একটি কড়ই গাছের ভেতরে বিস্ময়কর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে ওই ঘটনা ঘটেছে। গাছটি দেখার জন্য ভিড় করছে মানুষ। কড়ই গাছের ভেতরে ধোয়া ও আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শুনি গাছটির মধ্যে ধোয়া ও আগুন জ্বলছে। জানি না কেউ আগুন দিয়েছে কি না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসছে আমরাও বুঝতে পারছি না।

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে আসি আবার এসে দেখে আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমির সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, উৎসুক জনতার ভিড়

আপডেট সময় ০৪:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫