ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এমপি নজরুলের পদত্যাগ দাবিতে আজও উত্তাল সাতক্ষীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভে অংশ নেন স্থানীয়রা।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, নুরনগর, বংশীপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, শুধু দল থেকে বহিষ্কার নয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য পদ থেকেও গাজী নজরুল ইসলামকে অপসারণ করতে হবে। তারা তাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বলেন, শ্যামনগরের মানুষ তাকে আর সংসদ সদস্য হিসেবে দেখতে চায় না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি হোটেলে অবস্থানের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওটিতেও তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এমপি নজরুলের পদত্যাগ দাবিতে আজও উত্তাল সাতক্ষীরা

আপডেট সময় ০৩:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬