ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এবার ভারতের সিনেমা হলে ‘তুফান’

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • 200

‘তুফান’ ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি—সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড; মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার।

আজ পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুফান’। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজের প্রযোজনায় এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান।

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান।

ভারতে মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘তুফান’। সিনেমাটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যম। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও ঢাকার এই সিনেমা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ; ডিজিটাল পার্টনার চরকি।

সিনেমার প্রচারে অংশ নিতে বুধবার কলকাতায় গেছেন অভিনেতা শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফী। কলকাতা থেকে শাহরিয়ার শাকিল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস–উদ্দীপনা দেখতে পাচ্ছি। ছবির পোস্টারে ছেয়ে গেছে কলকাতা। কলকাতায় নেমেই মনটা ভালো হয়ে গেছে। সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন।’

প্রযোজক শাকিল জানান, পশ্চিমবঙ্গে মুক্তির পর হিন্দিতে ডাব করে ভারতজুড়েই তুফান মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁদের।

শাকিব খানের সঙ্গে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার হয়েছে। এতে এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফী, অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে তুফান নিয়ে কথা বলেছেন তাঁরা।

ভারতের দর্শকের উদ্দেশে এক ভিডিও বার্তায় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, ‘অবশেষে তুফান ভারতের মুক্তি পাচ্ছে। হলে যাও, উরাধুরাভাবে তুফান দেখে নাও।’
বিশ্বজুড়ে ছড়িয়েছে ‘তুফান’

পশ্চিমবঙ্গের সঙ্গে আজ সিঙ্গাপুরেও মুক্তি পাচ্ছে তুফান। এর আগে ২৮ জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে এই সিনেমা। এর মধ্যে নিউইয়র্কে দুটি সিনেমা হলসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে তুফান দেখতে ভিড় করেছেন দর্শকেরা। মুক্তির দিনই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল।

ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা ছয় বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছি। প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি। আমরা আশা করছি, পরান সিনেমার রেকর্ড তুফান ভাঙবে যুক্তরাষ্ট্রে।’

বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, ১২ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে তুফান প্রদর্শিত হবে।

একই দিন থেকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। সামনে ইতালিসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এবার ভারতের সিনেমা হলে ‘তুফান’

আপডেট সময় ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪