ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

উত্তরবঙ্গের কয়েক জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে হানিফ কেটিসি ও একতা পরিবহন চলাচল করছে।

শ্রমিকরা জানায়, বিগত ১৫ বছর ধরে বাস চালক ও শ্রমিকদের বেতন না বাড়ানোয় এ ধর্মঘট। সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল করবে না।

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

উত্তরবঙ্গের কয়েক জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫