ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ঈদ শেষে ফিরতি যাত্রা: ট্রেনে ১১ জুনের টিকিট মিলছে আজ

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ রবিবার (১ জুন) বিক্রি হচ্ছে আগামী ১১ জুনের ট্রেনের টিকিট।

রবিবার (১ জুন) সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট। আর দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

ঈদের পরে সাতদিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ঈদ শেষে ফিরতি যাত্রা: ট্রেনে ১১ জুনের টিকিট মিলছে আজ

আপডেট সময় ০২:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫