ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
লঞ্চে ‌‘পিকনিক পার্টি’

অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

রাজধানীর হাজারিবাগের গুদারাঘাট এলাকায় একটি লঞ্চে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত হাজারিবাগের গুদারাঘাট এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ১৭ লিটার অ্যালকোহল, ৪৮টি ইয়াবা, ২৯ প্যাকেট হেরোইন, ৭৭ প্যাকেট গাঁজা, দেশি ধারালো অস্ত্র, ইলেকট্রিক শক ডিভাইসসহ বিভিন্ন মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে সন্দেহজনক ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয় যাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষার শেষে আটককৃত ৯ জনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এ অভিযান কিশোর গ্যাং ও মাদক নির্ভর অপরাধচক্র প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতির আরেকটি দৃষ্টান্ত।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

লঞ্চে ‌‘পিকনিক পার্টি’

অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

আপডেট সময় ০৪:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫