শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। জানা গেছে, কারখানাটিতে ১২ শতাধিক শ্রমিক কাজ করতেন।
রবিবার (৩০ নভেম্বর) সকালে বন্ধের নোটিশ কারখানার মূল ফটোকে টাঙ্গিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ জানায়, শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এছাড়া কাঁচামালের অভাব থাকায় কারখানাটি ১৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে বন্দ রাখা হয়। পরে কারখানা খুললে শ্রমিকরা কিছু দাবি দাওয়া নিয়ে দাঙ্গা-হাঙ্গামা (বিক্ষোভ) করলে মালিকপক্ষ সমাধানে না এসে আজ থেকে কারখানা বন্ধ ঘোষণা করে। এদিকে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ডেস্ক রিপোর্ট 










