ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি ॥ দুর্গা পূজার টানা ৫ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। নিস্তেজ হয়ে পড়া বন্দরে ফিরেছে কর্ম চাঞ্চল্য। এদিকে টানা বন্ধের কারণে বন্দরে বেড়েছে পণ্যজট। ব্যবসায়ীরা যাতে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন—সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, দেশের স্থলপথে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয় এর ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৫০০ ট্রাকে পণ্য আমদানি ও ৩০০ ট্রাকে পণ্য রপ্তানি হয়। দুর্গা পূজায় গত বুধবার থেকে রোববার পর্যন্ত টানা ৫ দিন বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ ছুটি শেষ হওয়ায় সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

ট্রাক চালক রহমত বলেন, পূজার ছুটির কারণে তিনি বেনাপোল বন্দরে পাঁচ দিন আটকা পড়েছিলেন। এখন বন্দর খোলায় রপ্তানি পণ্য নিয়ে ভারতে যাচ্ছেন। বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ৫ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে পণ্যজট ও যানজট দেখা দিয়েছিল। সোমবার সকাল থেকে বাণিজ্য শুরু হওয়ায় এ পণ্যজট কমতে শুরু করেছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, বন্দরের যারা পূজার ছুটিতে ছিলেন তারা কর্মস্থলে ফিরেছেন। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্টদের সে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু

আপডেট সময় ০৯:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪