ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।

ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

চাকরিপ্রত্যাশীদের একটি অংশের দাবি, শুধু দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেই হবে না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রমও একই সঙ্গে দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, এ প্রক্রিয়া সমান্তরালভাবে এগোলে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত শেষ করা সম্ভব হবে এবং সময়মতো নিয়োগ দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন হবে।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এর ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি, যেখানে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ৯ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয় লিখিত পরীক্ষা।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ১০:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬