ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করব জিয়ারত করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে বিকেল পৌনে ৫টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছেন। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী।

লাল-সবুজ রঙে সাজানো বাসটিতেই তারেক রহমান বাবার কবর জিয়ারত করতে যান। নেতাকর্মীদের ভিড়ের কারণে তার গাড়িবহর বেশ ধীরগতিতে চলছিল। সকাল থেকেই ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হন তারা।

বাবার কবর জিয়ারত শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। আইনশৃঙ্খলা রক্ষার্থে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন।

জনপ্রিয় সংবাদ

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

আপডেট সময় ০৭:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫