ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

‘স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে তৎপর ইসি’

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) তৎপর রয়েছে রয়েছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। তিনি আরও জানান, নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর রয়েছে ইসি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে। শিগগির সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান। ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

‘স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে তৎপর ইসি’

আপডেট সময় ১২:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬