ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ধেয়ে আসছে বন্যা

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • 70

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে উঠেছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এছাড়া আরও বেশ কয়েটি নদর পানি বিদপসীমা অতিক্রমের পথে রয়েছে। এসব নদীর পানি বৃদ্ধির ফলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা ও শেরপুরসহ দেশের অনেক জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে সিলেটে তৃতীয় দফার বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার ৯৭ ইউনিয়নের এক হাজার ১৭৬ গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৭ লাখ ১ হাজার ৬৫৮ জন।

গতকাল মঙ্গলবার (২ জুলাই) বিডব্লিউডিবির কেন্দ্রীয় নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ধেয়ে আসছে বন্যা

আপডেট সময় ০৫:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪