ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না: প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 89

গত ২৮ অক্টোবর রাজধানীর কাকরাইলে বিএনপির ডাকা সমাবেশে সাংবাদিকদের ওপর হামলাকারীরাপার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই মামলা দেয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদেরকে আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? তারা জানে নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩