ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

‘শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে থাকা মামলাগুলো দ্রুত দৃশ্যমান হবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে থাকা কিছু মামলা তদন্তাধীন। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলোও পুনর্জীবিত করবে দুদক।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে ২২ কোটি ৩৭ লাখ ৭৬ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা বিশিষ্ট দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেগুলো প্রমাণ হলে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। তবে আশার বিষয় হলো, এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার।

তিনি আরও বলেন, নতুন ভিত্তিপ্রস্তর হওয়া রংপুরের এই আঞ্চলিক কার্যালয় হবে এ অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক। সব স্তরে দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

‘শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে থাকা মামলাগুলো দ্রুত দৃশ্যমান হবে’

আপডেট সময় ০৭:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫