ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

ঢাকা অফিস ॥ শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য। তারা হলেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এর আগে ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেওয়া হয়। গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন। এরপর চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহকে নিয়োগ দেওয়া হয়। তাদের ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

আপডেট সময় ০৯:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪