ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিএনপির সম্মেলন সভাপতি শাহীন বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ভোটে জিতলেন সাধারণ সম্পাদক টিপু সুলতান

ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব পেল মিরপুর উপজেলা বিএনপি’র। নির্বাচনে আশরাফুজ্জামান শাহিন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করলেও প্রতিদ্বন্দ্বীতা থাকায় ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন খন্দকার টিপু সুলতান।
সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন খন্দকার টিপু সুলতান। তিনি ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহমত আলী রব্বান পেয়েছেন ৩৯৭ ভোট।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় খন্দকার টিপু সুলতান কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল সদস্যদের প্রতি। সেই সাথে মহান আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। টিপু সুলতান বলেন নেতৃত্ব আল্লাহর দান। আল্লাহ না চাইলে কখনো সম্ভব ছিলনা জয়লাভে। যেকোন পরিস্থিতিতে বিএনপি’র পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন টিপু সুলতান। সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন এনামুল হক বাবু।
গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি’র স্থানীয় ও শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত মনে করেন ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচন ইতিবাচক প্রক্রিয়া। এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাওয়া যায়।
কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম বলেন নির্বাচনের মাধ্যমে মিরপুর উপজেলা বিএনপি’র কমিটি পেল। আশা করি এই কমিটি আগামীতে ভালো নেতৃত্ব উপহার দিবে।
সম্মেলনের উদ্বোধক, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন তৃণমুল থেকে জেলা কমিটি। নেতা নির্বাচন করা হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ায়। যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত করা হচ্ছে নেতা। মিরপুর উপজেলা যে কমিটি উপহার পেল তা স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনের মাধ্যমেই। ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোটাধিকারের মাধ্যমে নেতা বেছে নেন। এতে কারো হস্তক্ষেপ ছিলন্।া নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন আমরা দায়িত্ব নেয়ার পর স্বচ্ছ কমিটি উপহার দেয়ার চেষ্টা করেছি। কোন বিতর্কিত ব্যক্তিকে নেতৃত্বে আনা হয়নি। আশা করি বাকি কমিটিগুলোও স্বচ্ছ প্রক্রিয়াতেই হবে। সকলের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারছি।

জনপ্রিয় সংবাদ

মিরপুর বিএনপির সম্মেলন সভাপতি শাহীন বিনা প্রতিদ্বন্দ্বীতায়, ভোটে জিতলেন সাধারণ সম্পাদক টিপু সুলতান

আপডেট সময় ১১:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫