ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে। মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে বের করা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ।

এরপর নেয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে তার জানাজা। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মনিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

আপডেট সময় ০২:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫