জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ১০৪ জন। তাদের ভুয়া জুলাই-যোদ্ধা বলছেন আন্দোলনে সম্পৃক্তকারীরা। এসব ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার। এছাড়া একই ব্যক্তির নাম একাধিকবার গেজেটভুক্ত হওয়ার প্রমাণ মিলেছে ২৩ জনের ক্ষেত্রে। এদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১২৭ জনের গেজেট বাতিল হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এর মধ্যে গেজেটে দ্বৈততায় কারণে ২৩ জন এবং অহত নয়/ আন্দোলনে সম্পৃক্ত নয় এরূপ ১০৫ জনের গেজেট বাতিল প্রজ্ঞাপন জারি করেছে।
যেসব জুলাই-যোদ্ধার গেজেট বাতিল করতে সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে-
গেজেট বাতিল করা ময়মনসিংহ বিভাগের ২১ জন হলেন-
নেত্রকোনা জেলার সৈয়দ তরিকুল ইসলাম, শ্রেণী-গ, গেজেট নাম্বার ৮০, মোহাম্মদ নুরুল আমিন, শ্রেণী-গ, গেজেট নম্বর ৮৮, তানভীর আহমেদ শ্রেণী-গ, গেজেট নম্বর ১২১, কাজী আবুল বাশার সুমন শ্রেণী-গ, গেজেট নাম্বার ১২৩, রুহুল আমিন শ্রেণী-গ, গেজেট নাম্বার ১২৭, মোঃ আমি হাসান রুপম শ্রেণী-গ, গেজেট নম্বর ১২৯, মোহাম্মদ আকিব তালুকদার শ্রেণী-গ, গেজেট নম্বর ১৪৬, মোঃ সুজন মিয়া শ্রেণী-গ, গেজেট নাম্বার ১৫৫, মোঃ ইমন শাহারিয়া শ্রেণী-গ, গেজেট নম্বর ১৬৫, আশরাফুল ইসলাম জাসাম শ্রেণী-গ, গেজেট নম্বর-১৭২, মোঃ মুশফিকুর রহমান শ্রেণী-গ, গেজেট নম্বর ১৯৭, মোঃ সজিব শ্রেণী-গ, গেজেট নাম্বার ১৯৮, সোহাগ মিয়া শ্রেণী-গ, গেজেট নাম্বার ১৯৯, রুবেল মিয়া শ্রেণী-ক, গেজেট নাম্বার ৩৬২, মোঃ জসিম উদ্দিন, শ্রেণী-ক, গেজেট নাম্বার ৩৬৩, রাব্বি হাসান শ্রেণী-গ, গেজেট নাম্বার ৫৬৫, মোঃ আজহারুল ইসলাম বিপ্লব, শ্রেণী-গ, গেজেট নম্বর ৫৬৬, মোঃ আবু ফরিদ আহামেদ, শ্রেণী-গ, গেজেট নাম্বার ৫৬৭, আফরিনা জান্নাত, শ্রেণী-গ, গেজেট নাম্বার ৫৭০, মাজহারুল ইসলাম, শ্রেণী-গ, গেজেট নাম্বার ৬৪৮, ময়মনসিংহ জেলার আবু নাঈম শ্রেণী-গ, গেজেট নাম্বার ৪৮৭।
গেজেট বাতিল করা চট্টগ্রাম বিভাগের ৩৯ জন হলেন-
চট্টগ্রাম জেলার মোঃ সাগর, শ্রেণী- খ, গেজেট নাম্বার ৩২৮ , আবদুল্লাহ আল নোমান, শ্রেণী – গ, গেজেট নাম্বার ৪৬৯, নাঈম উদ্দীন সাইদ , শ্রেণী -গ, গেজেট নাম্বার ৪৯২, মোহা: শরিফুল ইসলাম, শ্রেণী -গ , গেজেট নাম্বার ৫১৫, শাহাদাত ইকরাজ তাহনি, শ্রেণী -গ গেজেট নাম্বার – ৫২১, তাহমিনা ইকরাম শ্রেণী- গ, গেজেট নাম্বার ৫২২, মাহিবী তাজওয়ার , শ্রেণী- গ গেজেট নাম্বার ৫৩৪, জসিম উদ্দিন শ্রেণী -গ গেজেট নাম্বার ৫৪২, মোঃ আতিকুল ইসলাম শ্রেণী -গ, গেজেট নাম্বার ৫৫২, মোঃ ইয়াছিন শ্রেণী- গ, গেজেট নাম্বার ৫৬০, আরফাতুল ইসলাম শ্রেণী -গ, গেজেট নাম্বার ৫৯৫, ফরহাদ আলম, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৬০১, মোহাম্মদ সাজ্জাদ কবির এমরান, শ্রেণী -গ, গেজেট নাম্বার- ৬০৩, মুনতাসিরুল হক চৌধুরী মামুর, শ্রেণী- গ, গেজেট নাম্বার – ৬১৬, পবন চন্দ্র নাথ, শ্রেণী -গ গেজেট নাম্বার ৬২২, মিশকাত আলম রিয়াদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৬৭৫, মোঃ এমরান শ্রেণী -গ গেজেট নাম্বার ৭১৭, মোহাম্মদ সাগর, শ্রেণী -গ গেজেট নাম্বার ৭৬৮, নুরুল্লাহ, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৭৮৯, মোহাম্মদ রাফি, শ্রেণী -গ গেজেট নাম্বার ৭৯৯, ফয়সাল মোহাম্মদ শিহাব, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৮০২, মোছাঃ ইছনিয়া আকতার, শ্রেণী -গ গেজেট নাম্বার -৮২৪, মোঃ মাঈনুদ্দীন, শ্রেণী -গ গেজেট নাম্বার -৮২৫, সাইমন, শ্রেণী -গ গেজেট নাম্বার -১৯৭৩, মোঃ আরিফ, শ্রেণী -গ গেজেট নাম্বার -১৯৭৬, রাসেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৮৬, রমজান আলী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৮৭, মাহিম চৌধুরী, শ্রেণী -গ গেজেট নাম্বার -১৯৯১, রিফাত বিন আল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৯৯।
লক্ষ্মীপুর জেলার মোঃ হাছান, শ্রেণী – ক, গেজেট নাম্বার -২৫৮, আবু জুহামুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৮৮১, ব্রাহ্মনবাড়িয়া জেলার মোঃ তানভির হোসেন, শ্রেণী -গ , গেজেট নাম্বার -৪৩৭, চাঁদপুর জেলার মোহাম্মদ মোস্তফা কামাল নুর, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৪৮, নোয়াখালী জেলার শেখ মোঃ রাশেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৬৮, মোঃ জসিম উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৭৮, মোঃ বেলায়েত হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১০০, মোঃ গিয়াস উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬৩, মোঃ নাজিম মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৮১, মোঃ ইমাম হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৮২।
গেজেট বাতিল করা বরিশাল বিভাগের ২ জন হলেন-
পিরোজপুর জেলার আলী , শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৩, বরিশাল জেলার নাঈম, শ্রেণী -গ গেজেট নাম্বার -৬৩০।
গেজেট বাতিল করা সিলেট বিভাগের ২৬ জন হলেন-
মৌলভীবাজার জেলার মোঃ আজমল আলী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২, নুর ইসলাম আহমেদ সুজন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৫, মাহমুদুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৬, তামিম আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪০, মিনহাজুর রহমান রিমন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪১, দেলোয়ার আহমেদ সেলিম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৬, মোঃ রিয়াদ মাহমুদ রকি, শ্রেণী -গ , গেজেট নাম্বার -৪৯, মোঃ আরিফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০, শেখ মোঃ মাহফুজুর রহমান মাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫১, জমির মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫২, মোঃ রায়হান চৌধুরী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৪, মোঃ রুমান আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৫, হুমায়ুন আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৬, তানবির মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭, নবিবুর রহমান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৯, জিসাম হোসেন রাহী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৩, ইমাদ উদ্দিন আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার – ৮০, মোঃ আলী হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৯, তারেকুল ইসলাম তারেক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯০, মোঃ সুমন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯১, নাঈম আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯০৬, সিলেট জেলার ফখরুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৫৬, সুনামগঞ্জ জেলার মোঃ রুহুল আমিন, শ্রেণী- -গ, গেজেট নাম্বার -৪৪৫, মোফাজ্জল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯১, মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭১, আল- হেলাল মোঃ ইকবাল মাহমুদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৮৫, মোঃ মোবারক হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৬০১।
গেজেট বাতিল করা ঢাকা বিভাগের ১৪ জন হলেন-
গাজীপুর জেলার রাসেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৬৭০, জিহাদ , শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৪১৩, মোঃ শাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৩৩, মোছাঃ রুমি, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৪৩১ , টাঙ্গাইল জেলার খন্দকার রাজ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৬৩, রাফিউল নাঈম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬১, রাশিদুল ইসলাম অনিক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬৩, আব্দুল্লাহ আল রাহাত, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬৬, নরসিংদী জেলার মোঃ মঞ্জুমুল আলম জিসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৩২, মাদারিপুর জেলার মোঃ সাইফুল ইসলাম শুভ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৬৮২, মুন্সীগঞ্জ জেলার মুহাম্মদ রিয়াজুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৮৩৮, বেলায়েত হোসেন শাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৮৩৯, রাজবাড়ী জেলার মজিবর মৃধা, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৯৬৪, কিশোরগঞ্জ জেলার মোঃ মাসুদুর রহমান, শ্রেণী- -গ, গেজেট নাম্বার -৬৪৫, ঢাকা জেলার মোঃ মিরাজ শরীফ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৪৮২।
গেজেট বাতিল করা রাজশাহী বিভাগের ১৩ জন হলেন-
পাবনা জেলার মোঃ সোহেল রানা, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৯৭, বগুড়া জেলার মোঃ সজিব আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৮৪, রশিদা , শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৮৯, নিরব কুমার দাস , শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৪৭, রাজশাহী জেলার মোঃ মেহেদী হাসান অমি, শ্রেণী -গ, গেজেট নাম্বার – ৭৬০, মোঃ নাঈম উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৮০, মোঃ সাইফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৯৬, মেহেদী হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৭৮৯, পলাশ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮০৩, মোঃ জাহিদ হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৩৪, সিরাজগঞ্জ জেলার শ্রী দিপ্ত কুমার, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৬২, মোঃ আলামিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৬৪, মোঃ মহিউদ্দিন সরকার, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৮৭৭।
গেজেট বাতিল করা খুলনা বিভাগের ৯ জন হলেন-
কুষ্টিয়া জেলার মোঃ বদিউজ্জামান বাবুল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৮১, মোঃ ইয়াছিন আহমেদ পাভেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯৮, মোঃ জিয়াউল মালিক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০৬, মাহাবুল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১২১৩, মোঃ জুয়েল আক্তার জয়, শ্রেণী -ক , গেজেট নাম্বার -৫০৫, খুলনা জেলার মোঃ মিনারুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০১, মোঃ সোহেল, শ্রেণী -খ, গেজেট নাম্বার -৫০৮, মোঃ মিন্টু হাওরাদার, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০৮, খালিদ শামস প্রান্ত, শ্রেণী -গ, গেজেট নাম্বার- ৫০৯।
গেজেট বাতিল করা রংপুর বিভাগের ৩ জন হলেন-
দিনাজপুর জেলার মোঃ সুমন হোসেন, শ্রেণী -খ, গেজেট নাম্বার -৭৪৫, লালমনিরহাট জেলার মোঃ রাসিফুল ইসলাম প্রধান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১২৯৫, ঠাকুরগাঁও জেলার সুমন রায়, শ্রেণী-গ, গেজেট নাম্বার- ৩৮৮।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদেরকে তালিকাভুক্ত করতে সহায়তা করেছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত না হয়েও অনেকেই জুলাই-যোদ্ধার তালিকায় থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এরপর ভুয়া প্রমাণিতদের তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।
মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে ‘ক’ শ্রেণিতে (অতি গুরুতর আহত) ৬০২ জন, ‘খ’ শ্রেণিতে (গুরুতর আহত) ১১১৮ জন ও ‘গ’ শ্রেণিতে (আহত) ১২ হাজার ৮০ জনসহ মোট ১৪ হাজার ৬৩৬ জনের নাম গেজেটভুক্ত করা হয়। নিহত হন ৮৪৪ জন, যার মধ্যে ৮ জনের গেজেট ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, যাদের নামে অভিযোগ ছিল, সেসব বিষয়ে যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেছে। তাদের গেজেট বাতিল করা হবে এবং গেজেট বাতিলের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গেজেট বাতিলের কাজ চলমান রয়েছে।
জুলাই-যোদ্ধা না হয়েও যারা এককালীন অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ফেরত অর্থ আদায় করা সম্ভব হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে গেজেট বাতিল করি, তারপর সবই পাওয়া যাবে।
ডেস্ক রিপোর্ট 










