ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ইলিশ উপহার নয়, রপ্তানি করা হবে : উপদেষ্টা রিজওয়ানা

ঢাকা অফিস ॥ বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না। এটা রপ্তানি করা হবে। রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।  সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেইতো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে; যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটা আমরা সকলে দেখেছি। আমরা কতগুলো কথা খুব সহজে বলে ফেলি। সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ-আলোচনা করতে হবে। সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। এসময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আমিরুল হক ভূঁইয়া, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ। এরপর তিনি নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলায় সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানিতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন এই গণশুনানির আয়োজন করেন।

জনপ্রিয় সংবাদ

ভারতে ইলিশ উপহার নয়, রপ্তানি করা হবে : উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় ১১:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪