ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নেয়া হয়েছে: ইসি সিনিয়র সচিব

বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১৬ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে, এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের উপর কোন চাপ নেই। নির্বাচন কমিশন মনে করেছে তাই ওয়েবসাইট থেকে নৌকা সরিয়ে রাখা হয়েছে।

ইসির সিনিয়র সচিব বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেয়ার যে প্রজ্ঞাপন হয়েছে সেটার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। এছাড়া শাপলা প্রতীক তফসিলে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নেয়া হয়েছে: ইসি সিনিয়র সচিব

আপডেট সময় ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫