ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বাবার গাড়িটি ফিরে ফিরে পেতে চান মেয়ে ডরিন

কুষ্টিয়া শহরের শাফিনা টাওয়ার নামের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি কালো রংয়ের ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির মালিকের সন্ধান মিলেছে। যাচাই বাছাই করে পুলিশ জানতে পারে, বিলাসবহুল গাড়িটি ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য কলকাতায় নিহত আনোয়ারুল আজীম আনারের।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি তাঁর বাবার গাড়িটি ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

এ ব্যাপারে মোবাইল ফোনে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘গাড়িটি আমাদের। আমরা গাড়িটি কারও কাছে বিক্রি করিনি। তবে গাড়িটি ওইখানে কেন, সেটাও জানি না।’ ‘আমার বাবা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না। ৫ আগস্টের ঘটনার পর আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে গাড়িটা আমরা নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করছিলাম। নিজেদের মতো করেই এ নিয়ে খোঁজ নিচ্ছিলাম।’

ডরিন আরও বলেন, ‘আমার বাবার ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রেজাল্ট এখনো পাইনি। কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে এলাম। বাবার জানাজাটা পর্যন্ত হয়নি। এমন পরিস্থিতিতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো, তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না।’ গাড়ি পাওয়ার ব্যাপারে ডরিন আরও বলেন, ‘এ বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে আমাদের গাড়িটি বুঝিয়ে দিতে তাঁদের সহায়তা নেব।’

ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বাবার গাড়িটি ফিরে ফিরে পেতে চান মেয়ে ডরিন

আপডেট সময় ০৩:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫