ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

‘বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে কুমিল্লার দেবিদ্বারে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয়। সেটির জন্য সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা রাজনীতি করেন তাদের সবার দায়িত্ব রয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। ‘যারা রাজনীতি করেন তাদের সবার দায়িত্ব রয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেনটা দেশের মানুষ আকাঙ্ক্ষা করছে। যেকোনো মূল্যের দেশের জনগণের প্রত্যাশা পূরণে অভিষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে।’
এনসিপির এ নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষিত এপ্রিলের প্রথমার্ধ্বের সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে, এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে। সেটা অবশ্যই দিতে হবে। নির্বাচন হওয়ার আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
এনসিপির কার্যক্রম সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা সারাদেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা। আমাদের সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে। আমরা এ মাসের মধ্যেই এসব সম্পন্ন করতে চাই।’

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

‘বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

আপডেট সময় ০৩:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫