ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ইউনূস-বাইডেন বৈঠক

বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের

ঢাকা অফিস ॥ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।   মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি (রিড আউট) প্রকাশ করে হোয়াইট হাউস। এতে জানানো হয়, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকটি নিয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ ইউনূস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানাতে মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও বলা হয়, বৈঠকে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি উল্লেখ করেন। আর এই সম্পর্কের মূলে রয়েছে পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। শরিফ, মেলোনিসহ বিশ্ব নেতাসের সঙ্গে বৈঠক এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার তাদের সঙ্গে সরকারপ্রধানের আলাদা আলাদা বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা চিত্রকর্ম ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ তাদেরকে উপহার দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেন। তাকেও ওই চিত্রকর্ম উপহার দেওয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টলিনা জর্জিয়েভা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপণের সঙ্গেও সাক্ষাৎ করেন মুহাম্মদ ইউনূস। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তিনি ওই অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায়। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে ওই বৈঠক হবে বলে বাসস জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনূস-বাইডেন বৈঠক

বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৯:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪