ঢাকা অফিস ॥ র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। দুষ্কৃতকারীরা সুযোগ পাবে না। এরই মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়ে ছে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে। বুধবার রাজধানীর বনানীর পূজাম প পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। র্যাব ডিজি বলেন, গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। কোনো গুজব যেন আমাদের পূজা উদযাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র্যাব সচেষ্ট রয়ে ছে। তিনি আরো বলেন, মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে। কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। শহিদুর রহমান বলেন, এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়ে ন রয়ে ছে। ১৫টি র্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এবারের পরিবেশ আগের চেয়ে ভালো হবে। র্যাব ডিজি বলেন, পূজা উপলক্ষে গত ১ অক্টোবর থেকে র্যাবের গোয়ে ন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা গোয়ে ন্দা তথ্য সংগ্রহ করছে। র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোর্স মোতায়ে ন রয়ে ছে।
টপ নিউজ :
পূজায় কোনো বিশৃঙ্খলা হবে না: র্যাব ডিজি
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- 48
জনপ্রিয় সংবাদ











