ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূজাম-পগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: উপদেষ্টা আরিফ

ঢাকা অফিস ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, আগের তুলনায় পূজা ম-পগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) তাঁতীবাজারে পূজা ম-পে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল এবং ১৭ নম্বর তাঁতীবাজার পূজা কমিটি আয়োজিত ম-পটি পরিদর্শনকালে একথা বলেন তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পূজা ম-পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্ভয়ে উৎসব করুন।  তাঁতীবাজারে পূজা ম-পটি পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান। এ সময় তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসায় যাতে কোনো প্রকার অবহেলা করা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।   এর আগে শুক্রবার রাতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারের ম-পে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত চার জন আহত হন। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে চারজন আহত হন। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পূজাম-পগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: উপদেষ্টা আরিফ

আপডেট সময় ১২:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪