ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ-বিজিবি-আনসারে আসছে বিশাল নিয়োগ

ঢাকা অফিস ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নেতিবাচক ভূমিকার পর পুলিশে সংস্কারের ঘোষণা দিয়েছে অন্তবর্রর্তীকালীন সরকার। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এর বাইরেও পুলিশ, বিজিবি ও আনসারে বিশাল নিয়োগ আসছে। কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। আজকালের মধ্যে এসআই নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আনসার ও বিজিবিতেও নতুন করে জনবল নিয়োগের ব্যবস্থা করছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে গণমাধ্যমে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশে সংস্কারের কাজ চলছে। এজন্য কমিটি করে দেওয়া হয়েছে। তারা একটি রিপোর্ট করবে। সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেয়নি, তারা এখন আর পুলিশ নেই। তারা আমাদের কাছে অপরাধী। তিনি আরো বলেন, পুলিশে নতুন নিয়োগ শুরু করেছি। কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছি। আজকালের মধ্যে এসআই নিয়োগেরও বিজ্ঞপ্তি দেবো। আনসার ও বিজিবিতেও নতুন নিয়োগের ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। ব্রিফিংয়ে সভার আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত এবং শ্রমিক অসন্তোষ নিয়ে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন তারা।

জনপ্রিয় সংবাদ

পুলিশ-বিজিবি-আনসারে আসছে বিশাল নিয়োগ

আপডেট সময় ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪