ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে লাগবে ৫ বছর: গভর্নর

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য পাওয়া যাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে এসব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পলাতক পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা হবে। এ লক্ষ্যে ফান্ড তৈরি করা হবে।

গভর্নর বলেন, আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

নগদ প্রসঙ্গে তিনি বলেন, নগদের বোর্ডে যারা ছিল, তারা দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬০০ কোটি টাকা এবং সরকারে মাধ্যমে দুই হাজার কোটি টাকা নিয়েছে। তাই বোর্ডের কাছে নগদের পরিচালনা কার্যক্রম দেওয়া যাবে না। আইনের কারণে তারা অনেক কিছু করতে পারে তার জন্য ব্যাংকগুলো বড় কোনো লেনদেন করতে পারবে না।

এসময় শফিকুল আলম বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে লাগবে ৫ বছর: গভর্নর

আপডেট সময় ০৪:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫