ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পদোন্নতি পেলেন ১২ পুলিশ কর্মকর্তা

বিভিন্ন পদে দায়িত্বরত ১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত আইজিপি পদে এই ১২ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা হলেন চলতি দায়িত্বে থাকা অ্যাডিশনাল আইজি মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ ও রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পদোন্নতি পেলেন ১২ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৪:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫