ঢাকা অফিস ॥ সার্বিক নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তাদের জন্য ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টার খোলা থাকবে। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপ-সচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ প্রকল্প, ইভিএম প্রকল্প, সিবিটিইপি প্রকল্প, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পর নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো। শুধুমাত্র মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
টপ নিউজ :
নির্বাচন কমিশনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- 43
জনপ্রিয় সংবাদ











