ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশটিতে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীর আহমেদকে কী কী শর্তে জামিন দিয়েছেন, সে বিষয়ে এখনও সরকারের কাছে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক তথ্য আসেনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, জামিনের শর্ত অনুযায়ী তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না।

তিনি বলেন, আমি রবিবার বিকালে বিষয়টি জানতে পেরেছি। যতটুকু শুনেছি, তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তবে জামিনের অন্য শর্তগুলো কী, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

জামিনের আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের যে আইনজীবী প্রতিষ্ঠানটি সেখানে নিয়োজিত আছে, তাদের আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করতে বলা হয়েছে। বেনজীর আহমেদকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্রও দ্রুত আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে তার জামিন বাতিল চেয়ে অবিলম্বে আদালতে আবেদন করতে আইনজীবী প্রতিষ্ঠানটিকে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীর আহমেদের কাছে অন্য কোনও দেশের পাসপোর্ট থাকতে পারে– এমন আশঙ্কার কথাও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, এ সম্ভাবনার কারণেই সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং জামিনের পূর্ণাঙ্গ শর্ত সম্পর্কে নিশ্চিত হতে চাইছে।

‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলছে’

আইনি প্রক্রিয়ার তুলনায় কূটনৈতিক পথে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা বেশি কিনা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফেরানোর ক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাতের আদালতে নিজের পক্ষে আইনি প্রতিকার চাওয়ার অধিকার তার রয়েছে।

তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়াতেই আমরা তাকে ফেরত আনার চেষ্টা করছি। তবে সেখানকার আদালতে যাওয়ার অধিকার তার থাকতে পারে। পুরো বিষয় এবং আদালতের আদেশ না জেনে এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। এর মধ্যেই দেশটির একটি আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬