ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ঢাকায় মুষলধারে বৃষ্টি, গরম কমে বেড়েছে ভোগান্তি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় সকাল থেকেমুষলধারে বৃষ্টি ঝরছে। দিনভর এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বেড়েছে ভোগান্তি। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডাসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। ফলে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

ধানমন্ডি থেকে অফিসগামী যাত্রী নাসরিন সুলতানা বলেন, সকাল ৯টায় অফিস, ৮টায় বাসা থেকে বের হয়ে মূল রাস্তা পর্যন্ত আসতে যেয়ে দেখি ভিজে গেছি। রাস্তায় পানি, রিকশাও পাওয়া যাচ্ছিল না, নেই সেএনজি অটোরিকশাও। আমার মত অনেককেই কিছু না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।

অনেক স্কুলে আজ সকালে পরীক্ষা ছিল। বৃষ্টির কারণে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে পড়েন চরম দুশ্চিন্তায়। অনেক শিক্ষার্থী ভিজেই পৌঁছায় স্কুলে।

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস ফলে পরিবেশ কিছুটা শীতল হয়েছে।

এদিকে, দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ঢাকায় মুষলধারে বৃষ্টি, গরম কমে বেড়েছে ভোগান্তি

আপডেট সময় ০১:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫