ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ডেঙ্গুতে আরো ছয় মৃত্যু

ঢাকা অফিস ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২০ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৫ হাজার ৭৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরের বাসিন্দা। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ২৫৯ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬১ হাজার ৩০৪ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে চার হাজার ৪৬৪ ডেঙ্গু রোগী।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ডেঙ্গুতে আরো ছয় মৃত্যু

আপডেট সময় ০৯:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪