ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে ৩১ কোটি পাঠ্যবই

ডিসেম্বরে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ৩১ কোটি নতুন পাঠ্যবই বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এসব পাঠ্যবইয়ে কোনো ধরনের রাজনীতি বা ইতিহাসের বিকৃতি থাকবে না। মানসম্মত এসব বই আগেভাগে বিতরণের মূল লক্ষ্য হচ্ছে, বছরের শুরুতে যেন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠদানে শিশুদের মনোনিবেশ করতে হলে পাঠ্যবইয়ের সঙ্গে প্রাথমিকে খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণি থেকে আনন্দময় পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। এর সঙ্গে কারিগরি শিক্ষাকে জীবনমুখী করে নতুন কিছু বই প্রণয়ন করা হচ্ছে।’

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এজন্য আগে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া থেকে সব স্তরের শিক্ষকদের নিয়ে এমন মতবিনিময় শুরু করেছি। কচুয়ায় যে মডেল তৈরি হবে, তা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।’

আগামী দিনে কেমন শিক্ষা চাই, কেন পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটে, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত এবং দেশকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের কোন ধরনের শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবেএসব বিষয় খুঁজে বের করার তাগিদ দেন তিনি। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। সরকার এবং তাকে নিয়ে যাতে ভুল তথ্য উপস্থাপন করা না হয়, সেজন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন শিক্ষামন্ত্রী।

চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে কিছু কেন্দ্রের সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কঠোর সমালোচনা করেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি অভিযোগ করে বলেন, ‘মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব কাজ করা হয়েছে। এরই মধ্যে তাদের চিহ্নিত করার কাজ চলছে।’

প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আব্দুল বারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. শহীদ উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম. রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন প্রমুখ।

সমাবেশে কচুয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের আড়াই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষক অংশ নেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে ৩১ কোটি পাঠ্যবই

আপডেট সময় ০১:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬