ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রতিমন্ত্রী টুকু

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সনদে অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং চলমান বিচার কার্যক্রমও ধারাবাহিকভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফা হক।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, সেই সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে থাকার দাবি জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় ০৪:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬