ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
আলী রীয়াজের আশা প্রকাশ

গণভোট ও সাংবিধানিক আদেশ বিষয়ে দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারব

গণভোট ও সাংবিধানিক আদেশ এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতেই এ কথা বলেন তিনি।

এসময় আগামী একমাস নয় আরও দ্রুততম সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, গণভোট ও সাংবিধানিক আদেশ এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারবে তারা।

কমিশনের সহ-সভাপতি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন এবং ২ অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন।

জনপ্রিয় সংবাদ

আলী রীয়াজের আশা প্রকাশ

গণভোট ও সাংবিধানিক আদেশ বিষয়ে দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারব

আপডেট সময় ০২:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫