ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খালেদা জিয়ার জানাজা

খুলে দেয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার পর জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে।

গেট খুলে দেয়ার সঙ্গে সঙ্গে লাখো জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য আজ সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা।

জানাজায় অংশগ্রহণ করতে আসা একজন বলেন, নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজা করতে ছুটে এসেছি। এই অবস্থায় বাড়িতে থাকা সম্ভব নয়। এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে চলে এসেছি।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জানাজা

খুলে দেয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপডেট সময় ০২:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫